সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, “ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের উপরে কি অত্যাচার হচ্ছে দেখুন। মুসলমান হয়ে জন্ম নেওয়াটা হয়তো ভারতের মানুষের ভুল, দেখুন মুসলমানদের বাড়িঘর কিভাবে ভাঙচুর করছে।”
প্রচারিত ভিডিওটি দেখুন এখানে
দ্য ডিসেন্ট এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের যশোরে সরকারি খাস জমি উদ্ধারে পরিচালিত একটি উচ্ছেদ অভিযানের।
যাচাইয়ে ডিবিসি নিউজের ফেসবুক পেজে “যশোরে ২৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ, কান্নায় ভেঙে পড়লেন বাড়ির মালিকরা | DBC NEWS” শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ডিবিসি নিউজের প্রচারিত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড যাচাই করলে ১০ মে ২০২৬ সমকাল এ “যশোরে ভাঙা হলো আ. লীগ কার্যালয়সহ শতাধিক স্থাপনা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, “যশোরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী পরিচালিত এ অভিযানে আওয়ামী লীগের দুটি আঞ্চলিক কার্যালয়সহ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সোমবার দ্বিতীয় দফায় অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
অর্থাৎ, বাংলাদেশের যশোরের উচ্ছেদ অভিযানের ভিডিওকে ভারতে মুসলিমদের ঘরবাড়ি ভাঙচুর দাবিতে প্রচার; যা মিথ্যা।