Image description
বাংলাদেশে এক সময়ে সবচেয়ে বেশি বেতন পাওয়া সম্পাদক ও আওয়ামীলীগের সহযোগী নঈম নিজাম এক ফেবু পোস্টে অভিজাত সাংবাদিকের অভিভাবক ও ১/১১ র সহযোগীহিসেবে নিন্দিত সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সুস্পষ্ট ভাবে নতুন WaterGate মতো গোয়েন্দাদিরি অভিযোগ এসেছেন।
নঈম এক পোষ্টে লিখছেন, "আলোচনায় সিদ্ধান্ত হয়, শেখ হাসিনা নিজেই সাঈদ ইস্কান্দারের বাসায় যাবেন।
শেখ হাসিনা ফোন করেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে। তিনিও যোগ দেন। মৃণাল সঙ্গে নেন ক্যামেরাম্যান স্বপন সরকারকে। সবাইকে নিয়ে শেখ হাসিনা যান সাঈদ ইস্কান্দারের বাসায়। মাহফুজ আনাম ওঠেন শেখ হাসিনার গাড়িতে।
দরজা খুলে দিলে শেখ হাসিনা সবাইকে নিয়ে সামনের অতিথিকক্ষে বসেন। সে সময় মিসেস ইস্কান্দার শাওয়ারে ছিলেন। সাঈদ ইস্কান্দার তখন বাসায় ছিলেন না। দুই ছেলে সামনে আসতেই শেখ হাসিনা তাদের জড়িয়ে ধরেন। চকলেট দেন। কোলে তুলে নিয়ে গল্প শুরু করেন।
মাহফুজ আনামের পরামর্শে মৃণাল একটি ছোট টেপ রেকর্ডার চালু করে দেন, যাতে শুরু থেকে পুরো কথোপকথন রেকর্ডে রাখা যায়। স্বপন সরকার ক্যামরা দিয়ে ছবি তোলেন।"
সংবাদকর্মী হিসেবে বিষয়টি ভাবিয়ে তুলেছে। একজন সম্পাদক কিভাবে বিরোধীদলের হয়ে অন্যে গোয়েন্দাগিরি করতে রাজনীতিদের পরামর্শ দিচ্ছেন। নৈতিকভাবে এটা গর্হিত। কারন তিনি এখানে নেগোশিয়েটরের ভুমিকায় কেবল অবতীর্ণ হননি বরং সাধারন নাগরিকের উপর গোয়েন্দাগিরি করতে রাজনীতিবিদদের উস্কেছেন।
প্রশ্ন হতে পারে মাহফুজ আনাম আদেও করেছেন কিনা বা তিনি কি অস্বীকার করেছেন কিনা?
যদি ২৪ ঘন্টায় মাহফুজ আনাম অস্বীকার না করেন আমরা বুঝবো নঈম সত্য বলছেন।
যাই হোক। আমি মনে করি নঈম নিজাম কৌশলে মাহফুজ আনামকে সরকারের কাছে আরো সন্দেহভাজন চরিত্র বানাতে চান। তার জায়গা থাকলে হয়তো তাই করতাম।
আমাদের ব্যর্থতা হলো আমরা বাংলাদেশে সাংবাদিতার জগতে তেমন কোন towring figure বানাতে পারিনি যিনি visionary হবেন, futurist হবেন। আলোর দিশারী হবেন। আমাদেরকে আগলে রাখতে পারবেন ।
আমি যাদেরকে শ্রদ্ধা করতাম তাদের একজন সেদিন বল্লেন, আমি টাকার হিসেবে সংবাদকে দেখি। আর আমাদের মতো নিম্নবিত্তের সন্তানদের তো এমন স্বপ্ন দেখা বিলাসিতা। আপনারা যাকে গুরু মানেন তাদেরকে দেখেছি কি পরিমান নির্লজ্জতা নিয়ে অনৈতিক সু্বিধা নিতে।
যারা futurist হতে চান তাদের জন্যেও এলিট সমাজপতিদের রাহবার মাহফুজ আনামের চরিত্রের এই dissection দরকার। তা না হলে তাদের উপর আক্রমনে সামনে অনেকেই আহাউহু করবে কিন্তু মনে মনে সম্রাজ্যবাদীরাদের পতনের মতো আনন্দ পাবে।
 
-Muktadir Romeo