Image description

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই জন শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৬ হাজার ৫৭২ জন। 

কন্ট্রোলরুম থেকে পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ৪৭২ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, বরিশাল বিভাগে ১২৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ৫৫ জন ও রংপুর বিভাগে ২ জন।  

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০৮ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭ হাজার ৫২৪ জন।

১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ২৮ জন।  

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৬৪৫ জন।

এ পর্যন্ত নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই জনসহ এখন পর্যন্ত সন্দেহজনক হামে ৩৮৯ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৫ হাজার ৪৯১ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। 

এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১৫ জন।