Image description

গত ১১ মে (সোমবার) প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্ধৃত করে ফটোকার্ড প্রচার করেছে মূলধারার একাধিক মিডিয়া। প্রচারিত ফটোকার্ডে দাবি করা হয়েছে, তারেক রহমান বলেছেন, ‘‘কর্ণফুলী টানেলের কোনো প্রয়োজন ছিল না’’ । 

এরকম দাবি সম্বলিত ফটোকার্ড দেখুন ইন্ডিপেন্ডেন্ট টিভি, মাছরাঙা টেলিভিশন, চ্যানেল ২৪, দৈনিক আজাদী

গতকাল বুধবার (১৩ মে) ইন্ডিপেন্ডেন্ট টিভির বরাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অফিসিয়াল পেজেও একই দাবিতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে একটি পোস্ট (আর্কাইভ) করা হয়।

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, উক্ত দাবিটি সত্য নয়। প্রধানমন্ত্রী মূলত টানেলটির ওপারে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং তৈরি করা প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন। গত সোমবার (১১ মে) তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের এক সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে তারেক রহমানের মূল বক্তব্যের ভিডিও পাওয়া যায়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘‘একটি টানেল করা হয়েছে, টানেলটির নাম কর্ণফুলী টানেল। টানেলটি আমি দেখিনি, টানেলটি পার হয়ে ওপারে বোধ হয় একটি জায়গায় কতগুলো খুব স্ট্যান্ডার্ড বেশ লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং তৈরি করা হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। এখানে কয়েক শত-কোটি টাকা খরচ হয়েছে।’’

আরো দেখুন এখানে

অর্থাৎ, প্রধানমন্ত্রী তারেক রহমান “কর্ণফুলী টানেলের কোনো প্রয়োজন ছিল না” বলে মন্তব্য করেননি বরং তিনি টানেলের ওপারে গড়ে তোলা বিলাসবহুল স্থাপনা ‍নিয়ে সমালোচনা করেছেন।