Image description
হজের মোট খরচ ৫ থেকে ৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।
 
শনিবার (১৬ মে) সকালে রাজধানীর আশকোনার হাজী ক্যাম্পে হজ যাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
 
হাবের সভাপতি বলেন, ২০২৭ সালে হজ যাত্রার বিমানের টিকিট মূল্য কমে ১ লাখে নেমে আসবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের মোট খরচ কমে আসবে।
 
তিনি বলেন, দ্রুততম সময়ে মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি, তাবু নির্বাচনের কাজ করতে হলেও শেষ পর্যন্ত সফলভাবে সব কার্যক্রম সম্পন্ন করা গেছে। সব চ্যালেঞ্জ মাথায় নিয়েও মন্ত্রণালয়, হজ অফিস ও হাবের সহযোগিতায় এবারের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে হয়েছে।
 
এছাড়া সৌদি সরকারের নতুন নতুন সিদ্ধান্তের কারণে দেশের বিদ্যমান হজ ও ওমরাহ আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।