Image description

নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহানারা পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কৃষক হত্যা মামলায় সৈয়দপুর থানার গোল চত্ত্বরে একটি সালিসি বৈঠক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছিলেন।

 

 

বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান।

 

তিনি জানান, নীলফামারী সদরের রামগঞ্জে গাড়িচাপা দিয়ে সিদ্দিক আলী নামে এক কৃষক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

জানা যায়, নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর ওই মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হকসহ ২০২ জন ও অজ্ঞাত ১ হাজার থেকে ১২০০ জনকে আসামি করা হয়।

 

মামলায় বলা হয় ওই সময় আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় মামলা দায়ের করতে পারেননি তারা।