Image description

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা বাড়ানো ও তাদের সুযোগ-সুবিধার দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হবে। এটা হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের ট্রেনিং। কারিকুলাম ডিজিটাল করা হবে। এতে করে শুধুমাত্র শিক্ষকদের মর্যাদা বাড়বে না, অর্থনৈতিকভাবে তারা আরও ক্ষমতায়িত হবেন।

উদ্বোধনী পর্বের পর পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে ‘গ্র্যাজুয়েটদের কর্মসংযোগযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন ও চাহিদাভিত্তিক শিক্ষা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ ও আন্তর্জাতিকীকরণ, গভর্নান্স, মান নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা ও সুপারিশ।

একই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।