প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়।”
তিনি বলেন, “সরকারের সাফল্যের জন্য নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই।”
সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে কর্মকর্তাদের নির্দেশনামূলক সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী সন্ত্রাস দমনে কড়া বার্তা দিয়ে বলেন, “সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করতে হবে।”
সভায় তিনি পুলিশ প্রশাসনের প্রতি পেশাদারিত্ব বজায় রেখে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।