Image description

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল লেবার পার্টি। প্রাথমিক ফল অনুযায়ী, লেবার পার্টির অনেক প্রার্থীকেই প্রত্যাখ্যান করেছেন ভোটাররা।

 

ভোট গণনা এখনো চলছে। তবে সবশেষ পাওয়া খবর অনুযায়ী, স্টারমারের লেবার পার্টি ইংল্যান্ডজুড়ে পৌরসভা পরিষদগুলোতে প্রায় ২৫০টি আসন হারিয়েছে। অন্যদিকে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন ডানপনন্থি পপুলিস্ট রিফর্ম ইউ.কে. পার্টি ৩০০টিরও বেশি আসন পেয়েছে। মোট প্রায় পাঁচ হাজার কাউন্সিল আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

 
 

কয়েক মাস ধরে জনমত জরিপগুলো নির্বাচনে লেবার পার্টির জন্য একের পর এক দুঃসংবাদের পূর্বাভাস দিয়ে এসেছে। জরিপগুলোতে দেখা যায়, প্রধানমন্ত্রী আধুনিক ইতিহাসের অন্যতম অজনপ্রিয় ব্রিটিশ নেতা। যদি জরিপগুলো সঠিক হয়, তবে লেবার পার্টি ইংল্যান্ডে প্রায় দুই হাজার স্থানীয় কাউন্সিল আসনে পরাজিত হতে পারে। সেইসঙ্গে ওয়েলসে তাদের প্রভাবশালী অবস্থানও হারাতে পারে দলটি, যেখানে তারা ১৯২২ সাল থেকে প্রতিটি সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে।

প্রাথমিক ফলাফলে, বামপন্থি গ্রিন পার্টি এবং মধ্যপন্থি লিবারেল ডেমোক্র্যাটদের প্রার্থীরাও আসন লাভ করেছেন, যা স্টারমারের ওপর চাপ বাড়িয়েছে এবং টোরিদের রাজনৈতিক প্রভাব আরো ক্ষুণ্ণ করেছে। গ্রিন পার্টি এখন পর্যন্ত ২৬টি কাউন্সিল আসন এবং লিবারেল ডেমোক্র্যাটরা ৩৫টি আসন লাভ করেছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস