Image description

আদাবর এলাকার তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি রুবেল ওরফে ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার হয়েছে।

 

শুক্রবার (৮ মে) আদাবর থানার বিশেষ অভিযানে সকালের দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার এসআই কমল চন্দ্র ধর বলেন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আজ শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে রুবেল ওরফে ‘পাংখা রুবেল’-কে গ্রেপ্তার করা হয়।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 
 

 

গ্রেপ্তার রুবেল আদাবর থানার দুটি পরোয়ানাভুক্ত মামলার আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক-সংক্রান্ত মোট ৯টি মামলা রয়েছে। এ ছাড়াও সে শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্তচোষা’ জনি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।