হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী এলাকা মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিকদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন আলোচিত ইসলামি বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরী। তার দেওয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে অনলাইনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়া।
বুধবার (৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে তাহেরী লেখেন, “হবিগঞ্জ-৪, মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিক ভাইয়েরা কি রাজনৈতিক আধিপত্যবাদীদের রোষানলে পরাধীন?”
একই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “প্রকৃত সাংবাদিক ভাইদের কলমের কালি অর্থের চেয়েও মূল্যবান।” এছাড়া “সালামের পর কালাম হবে” মন্তব্যটিও যুক্ত করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।
তাহেরীর এই পোস্টের পর থেকেই ফেসবুকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই পোস্টটির অন্তর্নিহিত বার্তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন, আবার কেউ কেউ বিষয়টিকে সাংবাদিকদের স্বাধীনতা ও পেশাগত চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত করে দেখছেন।
তবে পোস্টে তিনি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি।
শীর্ষনিউজ