Image description

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন (নং-৭১)।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, রেললাইনের পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথমে ইঞ্জিনে আগুন দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে সতর্ক করে। তাদের চিৎকারে ট্রেন কর্তৃপক্ষ দ্রুত ট্রেন থামায়। পরে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হাসান বলেন, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটির কারণেই ইঞ্জিনে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।