Image description

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বেরগামোর লেভাতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২৭ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন শফিকুল ইসলাম।
কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। সেখানে অবস্থানরত বাংলাদেশিরা বিষয়টি তার পরিবারকে জানান।
বর্তমানে লাশ একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শফিকুলের স্ত্রী ও চার সন্তান রয়েছে।
শফিকুলের ভাতিজা সাইফুল ইসলাম জানান, বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় তার কাকা নিহত হন। লাশ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।