Image description

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ও নিয়োগ বোর্ডের সভাপতি টি এম মোশাররফ হোসেন বলেন, দালালদের মাধ্যমে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই নিশ্চিত করা হবে। কোনো প্রার্থী যেন প্রতারণার ফাঁদে পা না দেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। 

 

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সম্মেলনে এ কথা বলেন তিনি।

জানা গেছে, ২৪, ২৫ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য নিয়োগ কার্যক্রমে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা নেয়া হবে। এ প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। এবারের নিয়োগে মোট ১ হাজার ৬১৭ জন আবেদনকারীর মধ্য থেকে ৫৮ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।