Image description

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়ন পুলিশের উপর হামলা করে হাতকড়া পরা আসামি আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা।

 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মুন্সিরচর বাজার থেকে সন্ত্রাস দমন আইনে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো. কবির খান (৫২) কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার লাঠিয়াল বাহিনী পুলিশের উপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে মারধর ও লাঠিপেটা করে হাতকড়া পরা আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ।

 

এ ঘটনায় চরভদ্রাসন থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন-চরভদ্রাসন থানার এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জল হোসেন। আহত পুলিশ সদস্যরা চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ব্যপারে চরভদ্রাসন থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আওয়ামীলীগ নেতা কবির খান উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম চরশালেপুর গ্রামের মৃত ছুরমান খানের মেঝ ছেলে।

 

এ বিষয়ে কবির খানের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মুঠোফোন রিসিপ করেননি ।

 

চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। মঙ্গলবার ভোরে পদ্মার দুর্গম মুন্সিরচর এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার লাঠিয়াল বাহিনী পুলিশের উপর হামলা চালায়। পুলিশকে লাঠিপেটা করো হাতকড়া পরা আসামিকে ছিনিয়ে নেন। এসময় ৫ পুলিশ আহত হয়েছে।

 

অভিওযোগ আছে গত ১৭ বছরে পদ্মার চরের প্রায় ৭শ’ বিঘা জমি দখল করেছেন তিনি। ভূমি দস্যু, জবর দখল, হামলা ও বিষ্ফোরক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে তার বিরুদ্ধে।