পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার রিতু (১৮) নামের এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিতু মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্ধবীর সঙ্গে সিএনজিতে করে যাওয়ার সময় পাকশী এলাকায় গাড়ির চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গেলে সে সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ।