ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ বৈশ্বিক স্থিতিশীলতাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের বাইরেও বিস্তৃত সংঘাতগুলোতে আমেরিকান আধিপত্যের বিস্তৃত প্রভাবকে আরও স্পষ্ট করেছে। কূটনৈতিক আলোচনা চলাকালীন ২৮ফেব্রুয়ারি মার্কিন বিমান হামলা, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি প্রবাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে অচল করে দিয়েছে।
ইরানের ওপর এই হামলা ব্যাপকভাবে নিন্দিত হলেও বাংলাদেশসহ বহু দেশের প্রতিক্রিয়া ছিল সতর্ক ও সীমিত, যেটিতে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের সরাসরি উল্লেখ এড়িয়ে যাওয়া হয়েছে।
ইরানকে প্রধান ভুক্তভোগী হিসেবে না উল্লেখ করা বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি গভীর কাঠামোগত সীমাবদ্ধতাকে সামনে আনে, যেখানে নীতি নয় বরং চাপের বাস্তবতাই অবস্থান নির্ধারণ করে।
নিরপেক্ষতার বিভ্রম
বাংলাদেশ তার অবস্থানকে নিরপেক্ষ াহসেবে উপস্থাপন করতে চেয়েছে। কিন্তু,সার্বভৌমত্বের প্রশ্নে ঢাকার নির্বাচিত কূটনৈতিক ভাষা দেখায় যে, এটি আন্তর্জাতিক আইনের সার্বজনীন নীতির উপর ভিত্তি করে নয়, বরং প্রভাবশালী বৈশ্বিক শক্তিগুলোর সাথে সংঘাত এড়ানোর জন্য মানিয়ে নেয়ার অবস্থান গ্রহন করেছে।
পরাষ্ট্রনীতি হিসেবে নির্ভরশীলতা
এই অবস্থানটি তৈরি হয়েছে আমদানিকৃত জ্বালানি, পশ্চিমা রপ্তানি বাজার এবং মধ্যপ্রাচ্যের শ্রমবাজার থেকে প্রবাসী আয়ের ওপর কাঠামোগত নির্ভরশীলতার উপর ভিত্তি করে। এই সীমাবদ্ধতাগুলো পররাষ্ট্র নীতিতে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে একটি নিয়ন্ত্রিত সতর্কতামূলক ব্যবস্থায় পরিণত করে।
কৌশলগত অস্পষ্টতা
যাকে কৌশলগত নমনীয়তা হিসেবে উপস্থাপন করা হয়েছে, তা ক্রমশ অস্পষ্টতা ও অসংলগ্নতায় রূপ নিয়েছে। ধারাবাহিকতা না থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দুর্বল ও অস্থির হিসেবে প্রতিভাত হয়।
পররাষ্ট্রনীতির ব্যর্থতা ও অভ্যন্তরীণ প্রভাব
ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব তাৎক্ষণিক। বৈশ্বিক তেল সরবরাহ পথে বিঘœ ঘটায় জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ তীব্রতর হয়েছে। বাহ্যিক ধাক্কাগুলো দ্রুত অভ্যন্তরীণ অস্থিতিশীলতায় রূপান্তরিত হচ্ছে, যা জ্বালানি পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দুর্বলতাগুলোকে উন্মোচিত করেছে।
ব্যতিক্রম নয়, ধারাবাহিকতা
ইরান যুদ্ধের প্রতিক্রিয়া বাংলাদেশের বৃহত্তর কূটনৈতিক প্রবণতারই অংশÑযেখানে বড় আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান প্রায়শই অস্পষ্ট ও সতর্ক। এই ধারাবাহিকতা দেশের আন্তর্জাতিক পরিচয়কে দুর্বল করেছে।
ক্ষুদ্র রাষ্ট্রের বাস্তবতার সীমাবদ্ধতা
যদিও ক্ষুদ্র রাষ্ট্রগুলো সীমাবদ্ধতার মধ্যে কাজ করে, কিন্তু, সতর্কতার জন্য তাদের নীরব থাকা আবশ্যক নয়। অন্যান্য তুলনীয় দেশগুলো অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষা করার পাশাপাশি আরও স্পষ্ট নীতিগত অবস্থান বজায় রাখে, যা ইঙ্গিত দেয় যে বাংলাদেশের সীমাবদ্ধতাগুলো কেবলমাত্র কাঠামোগত নয়।
ভবিষ্যত ঝুঁকি
ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালীর মতো জ্বালানি পথ আরও গুরুত্বপূর্ণ ঝুঁকির কেন্দ্র হয়ে উঠছে। এর প্রভাব বাংলাদেশসহ আমদানি-নির্ভর অর্থনীতিতে দ্রুত ও গভীরভাবে পড়ছে।
নতুন দৃষ্টিভঙ্গির দিকে
বাংলাদেশের একটি টেকসই পররাষ্ট্রনীতি গঠনের জন্য প্রয়োজন জ্বালানি উৎসের বৈচিত্র্যকরণ, একক বাজারের উপর অতিরিক্ত নির্ভরশীলতা হ্রাস, শক্তিশালী আঞ্চলিক সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক আইনি নীতির ধারাবাহিক প্রয়োগ। এই ধরনের পুনর্বিন্যাস ছাড়া, বাংলাদেশ বারবার বাহ্যিক ধাক্কার ঝুঁকিতে থাকবে।
পরিশেষে
ইরান যুদ্ধ বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতা তৈরি করেনি। বরং, এটি মার্কিন কৌশলগত আধিপত্য দ্বারা গঠিত এক বিশ্বব্যবস্থার অধীনে বাংলাদেশের স্বচ্ছতা ও আস্থার ক্রমিক অবক্ষয়কে উন্মোচিত করেছে, যেখানে নিরপেক্ষতা প্রায়শই সীমাবদ্ধতায় পরিণত হয় এবং বাস্তববাদ পরাধীনতায় পর্যবসিত হয়।