টাঙ্গাইলের ঘাটাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় বিদ্যুৎ নামে এক যুবক আহত হন। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসচালক আতিকুল ইসলাম ও হেলপার মজন মিয়া। নিহত আতিকুল টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মনতলা গ্রামে এবং মজন মিয়া পাকুয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।