Image description

জাতি গঠনে শিশু, কিশোর ও তরুণদের মাঝে সঠিক শিক্ষা ও নীতি-নৈতিকতার চর্চা অত্যন্ত জরুরি বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে ‘কোরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। তাগলীবে দ্বীন ফাউন্ডেশন এর আয়োজন করে।

 

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, আমাদের বোনেরা জ্ঞান-বিজ্ঞানে অগ্রগতি অর্জন করছে, এর সুন্দর বহিঃপ্রকাশ এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ফুটে উঠছে।

 

ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন তাদের কার্যক্রম অব্যাহত রাখবে, আশা মামুনুল হকের।

 

অনুষ্ঠানে কোরআন অলিম্পিয়াডে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুজন বিজয়ীকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়। কেরাত প্রতিযোগিতার দুই গ্রুপে মোট ১০ জন বিজয়ীকে সাইকেল দেওয়া হয়। সব মিলিয়ে শতাধিক প্রতিযোগীর মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

 

 

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াস হামিদী, মুফতি মিখাইল হুসাইন, মাওলানা জাহিদুজ্জামান, বিএম সাবাব, ফারিদ খান, মাওলানা আল আবিদ শাকের, মাওলানা জাকির হুসাইন, মাওলানা কামাল উদ্দীন প্রমুখ।