Image description

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, বাংলাদেশের প্রয়োজনে তারে (বিএনপিকে) বুঝাইয়া শুনাইয়া জনতার সাথে একতাবদ্ধ রাখাটা জরুরি।

সোমবার (৩০ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে জাবের আরও বলেন, ‌‘এই দেশে কোনদিন বিএনপির একার কপাল পোড়ে নাই। তার কপাল পোড়ার সাথে পুরা জাতির কপাল পোড়ার একটা চিরাচরিত সম্পর্ক আছে।’

JABER

জাবের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল-

এই দেশে কোনদিন বিএনপির একার কপাল পোড়ে নাই। তার কপাল পোড়ার সাথে পুরা জাতির কপাল পোড়ার একটা চিরাচরিত সম্পর্ক আছে। বাংলাদেশের প্রয়োজনে তারে বুঝাইয়া শুনাইয়া জনতার সাথে একতাবদ্ধ রাখাটা জরুরি।

সে একবার জনবিচ্ছিন্ন (সাধারণ জনগণ) হয়ে গেলে এই ক্ষতি অপূরণীয়। দীর্ঘকাল ধরে বাংলাদেশের মানুষকে জিল্লতির জীবন পার করতে হয়।

বিএনপির সবথেকে বড় সমস্যা হইলো সে ক্ষমতায় থাকাকালে এগুলো একনলেজ করে না। মারা খাওয়ার পর ভদ্র হয়ে যায়।