নবনিযুক্ত ৪২ জেলার প্রশাসকদের সঙ্গে আজ সোমবার (৩০ মার্চ) রাতে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুরুত্বপূর্ণ এ বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে।
দলীয় সূত্রে জানা গেছে, রাত ৮টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসকদের বৈঠকে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টায় প্রধানমন্ত্রীর গুলশানের অফিসে বৈঠকটি শুরু হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসক এশিয়া পোস্টকে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের ৪২ জন প্রশাসককে রাত ৮টায় তার অফিসে ডেকেছেন। ধারণা করা হচ্ছে, তিনি আমাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।’