বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের (মন্ত্রী পদমর্যাদা) দপ্তরে একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ ইব্রাহীম। তিনি বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, জামায়াত আমির ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব (উপসচিব) হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ এ আদেশ জারি করেন।