Image description

ঈদের দিনে এক মানবিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান রাস্তায় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে কাছে টেনে নিয়ে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করছেন।

ভিডিওটি শেয়ার করেন সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি লিখেছেন, এমন দৃশ্য ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এবং একটি মানবিক রাষ্ট্রের প্রতিচ্ছবি তুলে ধরে।

ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সার্জেন্ট দৌড়ে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমে স্যালুট ও করমর্দন করেন। পরে প্রধানমন্ত্রী তাকে বুকে জড়িয়ে নেন, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ প্রধানমন্ত্রীর সহজ-সরল আচরণের প্রশংসা করেছেন, আবার কেউ এই মুহূর্তকে হৃদয়ছোঁয়া বলে মন্তব্য করেছেন।

এবিএম জাকারিয়া লিখেছেন, ‘সবাই একটু ইতস্তত করলেও জনতার প্রধানমন্ত্রী সবাইকে হাত বাড়িয়ে টেনে বুকে নিয়ে কোলাকুলি করেছেন। তার সহজ-সরল আচরণে শ্রদ্ধায় চোখে পানি চলে আসে বারবার।’

অন্য একজন ব্যবহারকারী এমডি মাহবুব আলম মন্তব্য করেছেন, ‘এমন ছোট্ট একটি দৃশ্য মনকে প্রশান্ত করে দেয়।’

এমডি ইউসুফ আলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় চেয়ারম্যান তারেক রহমানকে আল্লাহ দীর্ঘজীবী করুন। আমিন।’

ঈদের দিনে এমন একটি দৃশ্য সাধারণ মানুষের মাঝে ভিন্ন এক অনুভূতি তৈরি করেছে বলে মন্তব্য করছেন অনেকে।

শীর্ষনিউজ