রাষ্ট্রপতিকে অপসারণের আন্দোলন থামাতে এনসিপির নাহিদ ইসলাম ও মাহফুজ আলম কয়েকশবার কল দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।
সোমবার (১৬ মার্চ) এসংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে ফারুক হাসান বলেন, ‘রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আন্দোলন করেছি। আমরা বঙ্গভবনের সামনে গিয়েছি, অনেকেই সেখানে ছিল।
তিনি আরো বলেন, ‘তাহলে দেখেন নাহিদরা কিন্তু ওই সময় ক্ষমতায়, তারা ক্ষমতায় থাকা অবস্থায় চাইলে কিন্তু ওই সময় রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারতেন। তারা কিন্তু করেননি, কেন তারা ক্ষমতার চিন্তাটা করেছেন।