ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আব্দুর রহমান সানীকে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) ওই আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৭ আসনের বিভিন্ন প্রশাসনিক ও জনসম্পৃক্ত কাজ সমন্বয়ের লক্ষ্যে তাকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় জনগণের বিভিন্ন প্রয়োজন ও কার্যক্রম দ্রুত সম্পাদনের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।