শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাদ দিয়ে আবার পরীক্ষার দিকে যেতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন।
সোমবার (১৬ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে 'নির্বাচনী ইশতিহারের আলোকে আগামী দিনের শিক্ষাখাত' শীর্ষক সেমিনারে এ কথা জানিয়েছেন তিনি।