Image description

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর এই অধিবেশন শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সূচনা বক্তব্য দিচ্ছেন।

এই অধিবেশনের প্রথম দিনেই নির্বাচিত হবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার।

সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী, বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার কথা।