Image description

ঈদুল আজহার ছুটি কাটিয়ে ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২৯ মে) রাজধানীতে ফেরা মানুষের চাপ নেই। কিছু মানুষ ফিরলেও আজও গ্রামের ফিরছেন অসংখ্য মানুষ।

রাজধানীতে এখন নেই সেই চিরচেনা দীর্ঘ যানজট, গাড়ির হর্ন ও মানুষের সরগরম। সব মিলিয়ে রাজধানীজুড়ে এখনো বিরাজ করছে ছুটির আমেজ।

পাড়া-মহল্লা থেকে শুরু করে শপিংমলের কিছু কিছু দোকান খুললেও বেশির ভাগই বন্ধ রয়েছে। ফাঁকা রাজধানীতে চলাচলে স্বস্তি প্রকাশ করেছেন বাসিন্দারা।

মোহাম্মদপুর এলাকার বাসিন্দা কাদের গনি বলেন, ঢাকায় এখন কোনো যানজট, গাড়ির হর্ন নেই। তাই চলাচল করে শান্তি পাচ্ছি। মুহূর্তের চলে যেতে পারছি রাজধানীর যেকোনো স্থানে।