ইরানের রাজধানী তেহরানে একটি ব্যাংক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন কর্মী নিহত হয়েছেন। আরবি ভাষার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তেহরানের একটি ব্যাংক ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার ফলে ভবনটিতে কর্মরত এক কর্মী নিহত হন।
এর আগে তেহরানে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। জানা গেছে, শহরের কেন্দ্রস্থলের একটি আবাসিক এলাকাতেও ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়েছে।
বর্তমান সংঘাতে ইরানের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা চলছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।