Image description

হরমুজ প্রণালী দিয়ে নৌবাহিনীর সহায়তায় ট্যাংকার জাহাজ নেওয়ার দাবি করে এক্সে পোস্ট করেছিলেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস ওয়েট। তবে কিছুক্ষণ পর তিনি তার সেই পোস্ট আবার ডিলিট করে দিয়েছেন।

ওই পোস্টে তিনি লেখেন, তাদের নৌবাহিনী নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিয়ে গেছে। তার এ দাবি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে তিনি পোস্ট ডিলিট করে দেন। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

কিছুক্ষণ পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল দূরের কথা; উল্টো ওমান সাগর, পারস্য সাগর এবং হরমুজ প্রণালীতে কোনো জাহাজ আসারই সাহস করেনি।