Image description

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে এবার লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর কথা জানাল ইউরোপের দেশ ফ্রান্স। যদিও দেশটি বলছে, তারা ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডসের অংশ হিসেবে দুটি ফ্রিগেট যুদ্ধজাহাজ পাঠানো হবে।

 

সোমবার (৯ মার্চ) ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ কথা জানিয়েছেন বলে রয়টার্স খবর প্রকাশ করেছে।

 

মাখোঁ বলেন, ‘আমরা একটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক মিশন তৈরি করছি, যা ইউরোপীয় এবং অ-ইউরোপীয় দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করতে সক্ষম হবে।’

 

এর আগে, সাইপ্রাসে সাইপ্রিয়ট প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস ও গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে বৈঠকের পর করেছেন।

 
 

 

যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলার প্রথম পশ্চিমা নেতা হিসেবে মাখোঁ জানিয়েছেন, তিনি ইরানকে ‘এই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে অবিলম্বে হামলা বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে’ বলেছেন।

 

তিনি হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথোপকথনের বিস্তারিত জানাননি।

 

ফ্রান্স জানিয়েছে, এই অঞ্চলে তাদের অবস্থান ‘কঠোরভাবে প্রতিরক্ষামূলক’। সাইপ্রাস সফরের মাধ্যমে মাখোঁ হাইলাইট করেছেন, লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে ইইউর অ্যাসপিডস সামুদ্রিক অভিযানের মাধ্যমে নৌ চলাচলের স্বাধীনতা ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ।