Image description

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চতুর্থ দিনে গড়িয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দিকে ছোড়া ১৮৬টি ক্ষেপণাস্ত্র ও ৮১২টি ড্রোন প্রতিহত করেছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

 

মঙ্গলবার (৩ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবুধাবির আকাশ প্রতিরক্ষা বাহিনী ১৭২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে মাত্র একটি ক্ষেপণাস্ত্র সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে পড়েছে, ১৩টি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে।

 

একই সময়ে ৮১২টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৭টি আমিরাতের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, আর বাকিগুলো আটকানো হয়েছে। এছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৭৫৫টি ড্রোন ও আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে।

 

প্রতিরক্ষা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল নাসের মোহাম্মদ আল-হুমাইদি জানান, যুদ্ধের সময় আরব আমিরাতে তিনজন নিহত হয়েছে এবং ৬৮ জন আহত হয়েছে। এ ছাড়া কিছু বেসামরিক সুবিধার ক্ষতি হয়েছে।