Image description
 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ পুনরায় শুরু করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বেড়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ইন্দোনেশিয়া সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষ সম্মত হলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সংলাপ পুনঃস্থাপনে সহায়তা করতে প্রস্তুত আছেন। প্রয়োজনে তিনি তেহরান সফর করেও মধ্যস্থতার উদ্যোগ নেবেন।

জাকার্তার মতে, চলমান উত্তেজনা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, বরং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে।

শীর্ষনিউজ