Image description

ইরানের সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় ‘সম্পূর্ণ প্রস্তুত’। দেশটি বলছে, তারা এমন ব্যবস্থা নেবে যাতে আগ্রাসীরা অনুতপ্ত হয়। এমনটিই জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকালে ইসরাইলের হামলা আমাদের ‘ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের ওপর’ আঘাত হেনেছে। যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা অবকাঠামো এবং দেশের বিভিন্ন শহরে অবস্থিত অসামরিক স্থাপনা।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক এই আগ্রাসন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার লঙ্ঘন। ইরান এই আগ্রাসনকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করে।

ইরান জোর দিয়ে বলছে যে, তারা দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানানোর বৈধ অধিকার রাখে।

বিবৃতিতে আরও বলা হয়, উত্তেজনা বৃদ্ধি রোধ ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরানি জাতি সবসময় ধৈর্য ও সংযম প্রদর্শন করেছে।’ পাশাপাশি যোগ করা হয়, সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় ‘সম্পূর্ণ প্রস্তুত’। তারা আগ্রাসীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেবে যারা জন্য তারা অনুতপ্ত হবে।

শীর্ষনিউজ