Image description

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘বড় ধরনের যুদ্ধ অভিযান’ শুরু করার কতা স্বীকার করেছন। ইসরাইল ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা বলার পর ট্রাম্পের এই বক্তব্য এলো। খবর আল জাজিরার।

ইরানে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা চালায়। রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দেশটির আরও বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ইরানের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা প্রতিশোধ হিসেবে ‘ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা’ সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য দেশজুড়ে প্রতিরক্ষামূলকভাবে বিমান হামলার সাইরেন বাজিয়েছে।

শীর্ষনিউজ