ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে বলে একজন ইরানি কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন।
শনিবার সকালে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ শুরু করে। তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার প্রেক্ষিতে ইসরাইল জরুরি অবস্থা জারি করে।
আইডিএফের আকস্মিক আক্রমণের সময় সকল নাগরিককে সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকার জন্য জাতীয় সতর্কতা জারি করে।
‘ইসরাইল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা,” আইডিএফ জানিয়েছে।
শীর্ষনিউজ