যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের টাকোমার উত্তর-পশ্চিমে চারজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে শেরিফের ডেপুটির গুলিতে অভিযুক্তও নিহত হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ হামলার ঘটনা ঘটে।
অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি যোগাযোগ না করার নির্দেশ লঙ্ঘন করেছেন বলে খবর পাওয়ার পর স্থানীয় সময় সকাল ৮টা ৪১ মিনিটে (১৬:৪১ জিএমটি) পিয়ার্স কাউন্টি শেরিফের অফিসের ডেপুটিদের সেখানে পাঠানো হয়।
অফিসাররা (কোনো এক ব্যক্তির সঙ্গে) যোগাযোগ না করার আদেশের একটি অনুলিপি পেয়েছিলেন। কিন্তু সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে এটি জারি না করায় এটি এখনও বৈধ নয় বলে মনে করেন।
অফিসাররা সশরীরে আদেশটি পৌঁছে দেওয়ার জন্য টাকোমা চলে যান। কিন্তু তারা যখন যাচ্ছিলেন, তখন ৩২ বছর বয়সি ওই ব্যক্তি বাসভবনের বাইরে লোকজনকে ছুরিকাঘাত শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আনুমানিক সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। তখন ছুরিকাঘাতে আহত তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে নেওয়ার সময় মারা যান।
টাকোমার উত্তর-পশ্চিমে কী উপদ্বীপের একটি কাল-ডি-স্যাকের মধ্যে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।