২০২৬ সালে ইসরাইলি সেনাবাহিনীর কর্মরত ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এ বছরই সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা সর্বোচ্চ।
ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে আত্মহত্যা করা ২৩ জন সেনা ও কর্মকর্তা কর্মরত অবস্থায় ছিলেন। এ ছাড়া গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের সময় নিয়মিত বাহিনী ও রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালন করা আরো ১৭ জন সেনা চাকরি ছাড়ার পর এ বছর আত্মহত্যা করেছেন। একই সময়ে ইসরাইলের পাঁচজন পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন।
পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরাইলি সেনাবাহিনীতে বছরে গড়ে প্রায় ১২ জন সেনা আত্মহত্যা করতেন।
সাম্প্রতিক এই পরিসংখ্যান দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতার চিত্র তুলে ধরেছে।