ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে একত্রিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি জিন পিং। চলতি সপ্তাহে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের সবচেয়ে আলোচিত আয়োজন এটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের প্রযুক্তি নগরী শেনজেনে বৈঠকের স্থান কাইলিন ভিলায় একত্র হন তিন নেতা। তাদের তিন দেশের পতাকার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। এরপর মূল বৈঠককক্ষে প্রবেশ করেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানা গেছে, সি জিন পিং বলেন, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের এই প্রথম একসঙ্গে বৈঠকে বসা। এর তাৎপর্য যুগান্তকারী।’
এর আগে আজ ট্রাম্প পুতিন ও সি জিন পিংয়ের সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় বৈঠক করেন।