সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানার কাছের একটি গ্রামে বিমান হামলা চালায়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৩৯ জন।
সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি এ তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, শনিবার (৭ নভেম্বর) সানার পূর্বাঞ্চলে বানি হাশিশ জেলার আল শারিয়াহ গ্রামে কয়েক দফা বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।
আলাসবাহির দাবি, হামলায় গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর, সড়ক, অ্যাম্বুলেন্সকর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা লক্ষ্যবস্তুতে পরিণত হন।
তিনি আরও জানান, হামলার পর হতাহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৯ জন।
এদিকে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।