মার্কিন ইহুদি ভোটারদের কাছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে বেশি জনপ্রিয় নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি । এমনকি ডেমোক্র্যাটিক পার্টির সামগ্রিক অবস্থানের তুলনায় মার্কিন ইহুদি ভোটারদের কাছে জোহরান মামদানি অনেক বেশি জনপ্রিয়। জনমত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান জিবিএওর এক নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে।
জিবিএও জানায়, গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর নির্বাচনের দিন পর্যন্ত ৮০০ জন মার্কিন ইহুদি ভোটারের ওপর এ জরিপ চালানো হয়।জরিপে মামদানির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ৪৯ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রে এ হার ২০ শতাংশ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও ইতিবাচক মনোভাবের হার ছিল ২১ শতাংশ।
জরিপে ডেমোক্র্যাটিক পার্টির প্রতি ইতিবাচক মনোভাবের হার ছিল ৪৫ শতাংশ।
অন্যদিকে, রিপাবলিকান পার্টির নেট ফেভারেবিলিটি বা সামগ্রিক ইতিবাচক-নেতিবাচক মূল্যায়নের ব্যবধান ছিল ১৯ শতাংশ।
জিবিএওর জরিপে সবচেয়ে বেশি ইতিবাচক মূল্যায়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার প্রতি ইতিবাচক মনোভাবের হার ছিল ৬১ শতাংশ।
সূত্র: আলজাজিরা