ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সুস্থ রয়েছেন এবং স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন দেশটির এক কূটনীতিক। তবে সুস্থ থাকা সত্ত্বেও জনসমক্ষে দেখা যাচ্ছে না তাকে।
গত সপ্তাহেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মুজতবা খামেনির সঙ্গে সাত থেকে আট ঘণ্টার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও জ্যেষ্ঠ কূটনীতিক আবদুল মাজিদ হাকিম এলাহি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এলাহি বলেন, ‘তিনি খুব আছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। আমাদের প্রেসিডেন্টও গত সপ্তাহে তার সঙ্গে সাত ঘণ্টার বৈঠকের কথা উল্লেখ করেছেন। এমনকি আমাদের পার্লামেন্টের স্পিকারও তার সঙ্গে দেখা করেন।’
মুজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাতে অনুপস্থিত ছিলেন-এমন দাবিও নাকচ করেন এই ইরানি কূটনীতিক।
এলাহি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে তিনি গণমাধ্যমের সামনে আসেননি এবং কেউ তাকে দেখেনি। কিন্তু তিনি তার বাবার জানাজায় অংশ নিয়েছিলেন। সে সময় আমি ইরানে ছিলাম। তার দুই ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। মুজতবা খামেনিও সেখানে উপস্থিত ছিলেন।’
তিনি আরো দাবি করেন, মোজতবা কখনো কখনো রাতের বেলায় রাস্তায় বের হন এবং ইরানে সাধারণ মানুষের সমাবেশেও অংশ নিয়েছেন। তার দাবি, সর্বোচ্চ নেতা ভালো আছেন এবং স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধের মধ্যে দেশটি কে পরিচালনা করছেন, তা কেউ জানে না।
ট্রাম্প বলেন, ‘তাদের নেতারা চলে গেছেন, দ্বিতীয় সারির নেতারাও চলে গেছেন। আমার সবচেয়ে বড় সমস্যা হলো, দেশটি আসলে কে চালাচ্ছে, তা কেউ জানে না।’
সূত্র: এনডিটিভি