Image description

ভারতে বিরোধী দল ও শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধ করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা।

মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা। তারা বলেন, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা আহত হয়েছেন। তাদের কেউ কেউ নির্যাতন ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘বিক্ষোভকারীরা আহত হয়েছেন এবং কেউ কেউ দুর্ব্যবহারের শিকার হওয়ার কথা জানিয়েছেন। বিক্ষোভ চলাকালীন এবং পরবর্তীতে আটকের ঘটনায় যৌন সহিংসতা ও লিঙ্গভিত্তিক নির্যাতনের যে খবর পাওয়া গেছে, তা নিয়ে বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ’

জাতিসংঘের মানবাধিকার পরিষদ নির্দিষ্ট মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নথিবদ্ধ করার জন্য এসব বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে থাকে। তবে তারা জাতিসংঘের প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মকর্তা নন; স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন।ভারতের ককক্রোচ জনতা পার্টি (সিজেপি), অন্যান্য বিরোধী দল এবং ছাত্রসংগঠনগুলো চলতি মাসে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। ভোটার তালিকা থেকে ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন তারা।

শীর্ষনিউজ