Image description

কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। ইরাকের সার্বভৌমত্ব ও আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) রাতে ইরাকের আকাশ প্রতিরক্ষা কমান্ডের অপারেশনস সেন্টার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে কর্মকর্তাদের সঙ্গে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি।

ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, এ সময় আলি আল-জাইদি বলেন, “দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরাক প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। কোনো পক্ষকে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হামলার জন্য ইরাকের ভূখণ্ড বা আকাশসীমাকে ঘাঁটি হিসেবে ব্যবহারের সুযোগ দেয়া হবে না।”

ইরাকি প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো ঘটনাই মেনে নেওয়া হবে না। যেকোনো পক্ষ ইরাকের আকাশসীমায় অনুপ্রবেশ করলে কিংবা দেশের নিরাপত্তার ওপর হামলা চালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষনিউজ