Image description

হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপকে দায়ী করেছে তেহরান। একই সঙ্গে ওমানের প্রতিনিধির সঙ্গে তেহরানে কয়েক দফায় আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকায়ি জানান, ওমানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে গত সপ্তাহে শুরু হওয়া এই আলোচনা এখনো চলছে এবং বৃহস্পতিবারও পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

ইরানি বার্তা সংস্থা আইএলএনএ-কে বাকায়ি বলেন, ‘বিষয়টি অত্যন্ত স্পষ্ট—যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপ এবং তারা এই জলপথে যে অনিরাপত্তা চাপিয়ে দিয়েছে, তার কারণেই বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। কেবল আমেরিকার কর্মকাণ্ডের ফলেই আন্তর্জাতিক জাহাজ চলাচল মারাত্মক ক্ষতিগ্রস্ত ও ব্যাহত হচ্ছে।’

তিনি আরও বলেন, গত ২৮ মার্চ শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের “সামরিক আগ্রাসন” এবং বিভিন্ন রূপের ক্রমাগত হামলার ফলেই বর্তমান এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানি জাহাজে আক্রমণ, বন্দর ও ট্রানজিট রুটে অবৈধ অবরোধ এবং ইরানের ওপর অব্যাহত বিমান হামলার কথা উল্লেখ করেন বাকায়ি।