Image description

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের অবিলম্বে লোহিত সাগরে সৌদি জাহাজে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

 

বিজ্ঞাপন

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “সৌদি ট্যাংকারে হুথিদের হামলা দায়িত্বজ্ঞানহীন এবং এটি পরিস্থিতিকে গুরুতরভাবে উত্তেজনাপূর্ণ করে তুলেছে।”

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী বৃহস্পতিবার দাবি করেছে, তারা সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।

এর আগে সোমবার হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করে। গোষ্ঠীটির দাবি, ইয়েমেনের ওপর রিয়াদের আরোপিত ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধের’ জবাব হিসেবেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, হুথিরা বর্তমানে ইয়েমেনের জনসংখ্যার একটি বড় অংশ অধ্যুষিত এলাকা নিয়ন্ত্রণ করে।

 

গত সপ্তাহে সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালায়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের দীর্ঘদিনের মিত্র সৌদি আরব হুথিদের বিরুদ্ধে চলমান সংঘাতে ওই সরকারকে সমর্থন দিয়ে আসছে।