Image description

ককরোচ জনতা পার্টির (সিজিপি) বিক্ষোভে সরাসরি সহিংসতায় জড়িত ব্যক্তিদের পাসপোর্ট বাতিল করা হতে পারে বলে দিল্লি পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

 

সিসিটিভি ফুটেজ, ভিডিও রেকর্ডিং ও অন্যান্য প্রযুক্তিগত প্রমাণ বিশ্লেষণ করে দাঙ্গা-হাঙ্গামায় জড়িতদের শনাক্ত করার কাজ করছেন তদন্তকারীরা। আইনগত বিধান অনুযায়ী এই ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে।

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বুধবার রাতে যন্তর মন্তরের কাছে হঠাৎ সহিংসতা ছড়িয়ে পড়ার পর পুলিশ এই পদক্ষেপ নিচ্ছে। দিল্লি পুলিশ জানিয়েছে, পার্ক করা গাড়ি থেকে যন্তর মন্তরের কাছে ডিউটি পয়েন্টে যাওয়ার সময় আন্দোলনকারীদের হামলার শিকার হন ইন্সপেক্টর নন্দ কিশোর সিং।

 

আহত এই পুলিশ কর্মকর্তা জানান, সেখানে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ জড়ো হয়ে সরকার ও পুলিশবিরোধী স্লোগান দিচ্ছিলো। ভেবেছিলাম তারা শিক্ষার্থী, তাই নিজের দায়িত্ব পালন করতে যাচ্ছিলাম। কিন্তু তারা লাঠি, রড, পাথর ও ধারালো অস্ত্র দিয়ে আমার ওপর হামলা চালায়। ইউনিফর্মে থাকা অবস্থায় কোনোমতে পালিয়ে বেঁচেছি।

 

এই সংঘর্ষে আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরে জড়িতদের চিহ্নিত করতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া