Image description

ওমানে মার্কিন সামুদ্রিক নজরদারি রাডারে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে চলমান ইরানি হামলার ১৩তম ধাপে প্রতিশোধমূলক অভিযান দৃঢ়তার সঙ্গে অব্যাহত রয়েছে।

 

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ওমানের ঘানিম অঞ্চলে একটি মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডার এবং ইরান ও ওমানকে বিভক্তকারী হরমুজ প্রণালির পাথুরে অংশে থাকা একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ রাডার ধ্বংস করা হয়েছে।

 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জর্ডানে মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সিরিয়ার আল-তানফ জেলায় একটি মার্কিন কমান্ড সেন্টারে ইরানি হামলার পর এই ঘটনা ঘটল।

 

আইআরজিসি জানিয়েছে, কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্রের ডিপো এবং দুটি হিমার্স ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল লঞ্চার ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আইআরজিসি বলছে, টেলিযোগাযোগ ও রেল নেটওয়ার্কসহ ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

 

সূত্র: আল জাজিরা