Image description

পাকিস্তানের পাখতুনখোয়ার বান্ন জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৪ সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

 

 

বিবৃতিতে বলা হয়, বান্নু জেলায় পুলিশ ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি করেছে ভারতীয় প্রক্সি বাহিনী আল-খারিজিরা। তাদের নির্মূল করতে যৌথ গোয়েন্দা-ভিত্তিক অভিযান চালাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

 

আইএসপিআর জানায়, ‘নিহত খারিজিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এরা অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল।’

বিবৃতিতে আরো বলা হয়, সন্ত্রাসবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

 

সূত্র: জিও নিউজ