Image description

দসামনে বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।

সোমবার (১৩ জুলাই) বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের কাছে রাইনমেটালের কার্যালয়ের সামনে একদল আন্দোলনকারী অবস্থান কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাইনমেটালের উৎপাদিত অস্ত্র ফিলিস্তিন ও লেবাননে হামলায় ব্যবহৃত হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে তারা ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি তোলেন।

বিক্ষোভে অংশ নিয়ে গ্রেটা থুনবার্গ বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া সবার দায়িত্ব। এ কারণেই তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, “রাইনমেটালের নতুন কারখানা বন্ধ করুন। ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধ করুন। গণহত্যা বন্ধ করুন।”

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভ চলাকালে বার্লিন পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করে এবং গ্রেটা থুনবার্গকে আটক করে।

তবে আটকের পর তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

শীর্ষনিউজ